ভ্যানেটি ব্যাগ চুরির মামলা থেকে শিক্ষামন্ত্রী - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

ভ্যানেটি ব্যাগ চুরির মামলা থেকে শিক্ষামন্ত্রী




ভ্যানেটি ব্যাগ চুরির মামলা থেকে শিক্ষামন্ত্রী।  বহুল আলোচিত শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী। সেই সময়ে তিনি নকল ঠেকাতে হেলিকপ্টার নিয়ে ছুটে যেতেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। স্বশরীরে উপস্থিত হয়ে পরিদর্শন করতেন পরীক্ষার হলগুলো। আওয়ামী লীগের শাসনামলে তাকে রাজনৈতিক প্রতিহিংসায় দেওয়া হয় অর্ধশতাধিক মামলা। এমনকি মহিলাদের ভ্যানিটি ব্যাগ চুরির তুচ্ছ ঘটনার নাম দিয়ে ও দেওয়া হয় মামলা।
 সকল বাধা বিপত্তি চরাই উতরাই পেরিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন। সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেন এহসানুল হক মিলন। উচ্চশিক্ষার জন্য ছুটে যান যুক্তরাষ্ট্রে । দীর্ঘ দিন কাজ করেছেন রসায়ন বিদ হিসেবেও । এছাড়াও মালয়েশিয়া থেকে ২০১৮ সালে  নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি কে বলেন, সুযোগ পেলে শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করতে চান। সংসদ সদস্য নির্বাচিত হয়ে পেয়েছেন সেই শিক্ষামন্ত্রীর দায়িত্ব। এছাড়াও এহসানুল হক মিলন বলেন, এই বার আর নকল করার সুযোগ নাই । 
মন দিয়ে পড়ালেখা করতে হবে। নকল করে পাশ করার দিন শেষ। পড়ালেখায় এবার হাই জাম্প দিতে হবে। কোনো সুযোগ নাই ।

সূত্র: ঝলক২৪ টিম

খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন

Pages