পার্থের বক্তব্যের কড়া জবাব দিলেন হাসনাত - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

পার্থের বক্তব্যের কড়া জবাব দিলেন হাসনাত



সংসদে আন্দালিব পার্থের বক্তব্যের কড়া জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ
মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে গণভোট, জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে আলোচনার সময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বক্তব্যের তীব্র জবাব দেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পার্থ বলেছিলেন, যারা ১৯৭২ সালের সংবিধান ছুড়ে ফেলতে চান তারা স্বাধীনতাবিরোধীদের অবস্থানের সঙ্গে মিল খুঁজে পান। এ সময় ট্রেজারি বেঞ্চ থেকে টেবিল চাপড়ে সমর্থন দেওয়া হয়।
হাসনাত আবদুল্লাহ তার জবাবে বলেন, যারা দীর্ঘদিন খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন, তাদের উপস্থিতিতে সংবিধান পরিবর্তনের প্রসঙ্গকে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে মিলিয়ে দেখা এবং তাতে সমর্থন দেওয়া আসলে খালেদা জিয়ার অবস্থানকেই অসম্মান করার শামিল কিনা, তা ভেবে দেখা উচিত। তিনি আরও উল্লেখ করেন যে পার্থের বক্তব্যের সময় সরকারি দলের মন্ত্রীদের টেবিল চাপড়ানো প্রশ্নবিদ্ধ। হাসনাত আবদুল্লাহ বলেন, “পার্থ সাহেবের বক্তব্য এমন হয়েছে যেন ইসলামে তিন কাজ দেরি করতে নেই—আজান হলে মসজিদে যাওয়া, মৃত্যু ব্যক্তির দাফন দ্রুত করা এবং বয়স হলে বিয়ে করানো—এখন প্রশ্ন হলো ০১-০২ নম্বর কাজ কি করা হয়েছে?” তিনি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, জেন-জি প্রজন্ম নতুন প্রেক্ষাপটে দেশ চায়। সংসদে এই পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা দেখা দেয় এবং বিতর্ক তীব্র হয়। হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য।
আন্দালিব রহমান পার্থ হাসনাত আবদুল্লাহ সংসদ বক্তব্য ১৯৭২ সংবিধান জুলাই সনদ
সংসদে সংবিধান নিয়ে পার্থ-হাসনাত তর্ক, বিজেপি চেয়ারম্যানের বক্তব্যের জবাব, কুমিল্লা-৪ এনসিপি সদস্য।

সূত্র: ঝলক২৪ টিম

খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন

Pages