মাজার সংস্কৃতিতে বাধা নয়, এলাকায় ওয়াজ-কীর্তন-বাউল গান সবই চলবে: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে মাজার ভাঙচুর ও বাউল গানের আসরে বাধার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, নিজ এলাকায় ধর্মীয় ও সাংস্কৃতিক সব অনুষ্ঠান সমানভাবে চলবে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে গতকাল বৃহস্পতিবার রাতে আধ্যাত্মিক সাধক পুরুষ আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্বরণোৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আবদুল কাদির শাহ পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান বাবুল। অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে একের পর এক মাজার ভাঙা হয়েছে, বাউল গানের আসরে বাধা দেওয়া হয়েছে এবং বাউল শিল্পীদের হেনস্তা করে জেলে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি জানান, ঈদুল ফিতরের একদিন পর সিলেটেও বাউল গানের আসরে ভাঙচুর হয়েছে। প্রতিটি মাজার ভাঙার ঘটনায় সংখ্যা ধরে ধরে প্রতিবাদ করেছেন বলেও জানান রুমিন ফারহানা। তিনি স্পষ্টভাবে বলেন, “আমি যতদিন এই এলাকার দায়িত্বে থাকব, আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউল গানও হবে।” বাংলাদেশের সৃষ্টি ও সংস্কৃতি লালন-পালন করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সবার উল্লেখ করে তিনি আরও বলেন, বাউল গান ও মাজারের সঙ্গে যুক্ত মানুষেরা আমাদের সংস্কৃতিরই অংশ।
রুমিন ফারহানা, ওয়াজ কীর্তন বাউল গান, মাজার সংস্কৃতি, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ, সাম্প্রদায়িক সম্প্রীতি, আব্দুল কাদির শাহ ওরস
ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন এলাকায় ওয়াজ-কীর্তন-বাউল সবই চলবে, মাজার ভাঙা মেনে নেবেন না
সূত্র: ঝলক২৪ টিম
খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন
