সংসদে বিদ্যুৎ মন্ত্রী: আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা
জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তুকু বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তি বর্তমানে দেশের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বুধবার ১ এপ্রিল ২০২৬ জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তুকু বলেন, “জাতীয় পর্যালোচনা কমিটির প্রতিবেদন অনুসারে অস্বাভাবিক উচ্চমূল্য ও কঠোর শর্তের কারণে এ চুক্তিটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।” তিনি জানান, ২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি এ চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। পর্যালোচনায় দেখা গেছে, এ চুক্তির কারণে বাংলাদেশকে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার এখন চুক্তি সংশোধন, পুনর্বিবেচনা অথবা আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়ার দুটি বিকল্প নিয়ে বিবেচনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ আলোচনা হয় ।
আদানি বিদ্যুৎ চুক্তি, গলার কাঁটা, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তুকু, জাতীয় সংসদ, আদানি গোড্ডা, চুক্তি পুনর্বিবেচনা, তারেক রহমান
সংসদে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তুকু জানান, ২০১৭ সালের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি অস্বাভাবিক উচ্চমূল্যের কারণে গলার কাঁটা হয়েছে; বছরে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হচ্ছে, সরকার সংশোধন বা সালিশির উদ্যোগ নিচ্ছে।
সূত্র: ঝলক২৪ টিম
খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন
