প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার সকালে নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সফর। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।
সোমবার ২০ এপ্রিল ২০২৬ সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টার দিকে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এরপর বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেল পৌনে ৬টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করার কথা রয়েছে। সফরে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এছাড়া পৈতৃক ভিটা বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বগুড়া সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের রাস্তাঘাট সাজানো হয়েছে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর সিটি করপোরেশন উদ্বোধন পৈতৃক ভিটা
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার নিজ জেলা বগুড়া সফর ২০ এপ্রিল ২০২৬ সিটি করপোরেশন ঘোষণা পৈতৃক বাড়ি।
সূত্র: ঝলক২৪ টিম
খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন
