১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ বছরের নিচে কারও কাছে তামাক ও নিকোটিনজাত পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন। তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তিনি।
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন। তিনি বলেন, “১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক সেবনও নিষিদ্ধ করা হয়েছে।” এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, নতুন আইনে তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। ভবিশ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করাই সরকারের মূল লক্ষ্য। বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যান, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।
এর আগে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে বিজ্ঞাপন, প্রচারণা ও প্রদর্শন নিষিদ্ধ করে। নতুন পদক্ষেপগুলো কার্যকর হলে বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে তামাক ও নিকোটিন আসক্তি কমবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এসব আইন কঠোরভাবে বাস্তবায়ন করবে।
১৮ বছরের নিচে তামাক নিষিদ্ধ, প্রধানমন্ত্রী তারেক রহমান, তামাকমুক্ত বাংলাদেশ, নিকোটিন পণ্য বিক্রি নিষেধাজ্ঞা, বিশ্ব তামাকমুক্ত দিবস
সূত্র: ঝলক২৪ টিম
খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন
