আগস্ট মাসে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০টি বিশেষ সুবিধা
প্রবাসীদের কল্যাণে আগামী আগস্ট মাসে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। এ কার্ডের মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা পাবেন ১০টি বিশেষ সুবিধা।
শনিবার (১৮ জুলাই ২০২৬) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, আগস্টের মাঝামাঝি সময়ে কার্ডটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।
প্রবাসী কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা ও আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী বলেন, এটি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ।
কার্ডধারীরা পাবেন নিম্নলিখিত ১০টি বিশেষ সুবিধা:
১. বিমানবন্দর লাউঞ্জ ও দ্রুত ইমিগ্রেশন সেবা
২. Meet & Greet সুবিধা
৩. বিমান টিকিট ও হোটেলে ছাড়
৪. গাড়ি বুকিং ও পিক অ্যান্ড ড্রপ সেবা
৫. চিকিৎসাসেবায় বিশেষ ছাড়
৬. মৃত্যুর ক্ষেত্রে বিনা খরচে মরদেহ পরিবহন
৭. পুনর্বাসন ও বীমা সুবিধা
৮. জমি ও বিনিয়োগে অগ্রাধিকার
৯. রেমিট্যান্স রিওয়ার্ড ও ঋণ সুবিধা
১০. NID, পাসপোর্ট ও অন্যান্য সেবায় অগ্রাধিকার।
প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে ডেবিট কার্ড ইস্যু করা হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী জুনের মধ্যে ২ লাখ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে প্রবাসী কল্যাণ ব্যাংক এর দায়িত্ব নেবে।
প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আধুনিকায়নের নির্দেশ দেন এবং সব প্রবাসী যাতে কার্ডের আওতায় আসেন সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।
প্রবাসী কার্ড, প্রবাসী সুবিধা, তারেক রহমান প্রবাসী, রেমিট্যান্স কার্ড, প্রবাসী কল্যাণ
সূত্র: ঝলক২৪ টিম
খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন
