জামা খুলে বুলেটপ্রুফ পোশাক দেখালেন বিএনপি প্রার্থী - ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | এক ঝলকে সারাদিন | সর্বশেষ খবর ও ব্রেকিং নিউজ

ঝলক২৪ | সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ । বস্তুনিষ্ঠ খবরের নির্ভরযোগ্য নিউজ পোর্টাল। 🔵 Facebook 🔴 YouTube

| |
| |

Post Top Ad

Responsive Ads Here

জামা খুলে বুলেটপ্রুফ পোশাক দেখালেন বিএনপি প্রার্থী

ছবি : সংগৃহীত 
ঢাকা, ৮ জানুয়ারি ২০২৬ 
আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণায় জীবনের হুমকির কথা তুলে ধরে পাঞ্জাবি খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখালেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী। এ ঘটনা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে।

গোপালগঞ্জে এক নির্বাচনী সভায় এস এম জিলানী বলেন, “আমাদের জীবনের হুমকি আছে সত্যি এটা। দেখেন, দেখাই; হুমকি নাই। বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে আছি। জীবনে হুমকি আছে, জানি না কখন কি হয়।” তিনি আরও যোগ করেন, “আমি এ রিস্ক নিয়েছি, ১৭ বছর রিস্ক নিয়েছি; এখন তো একটু ভালো সময়। তারপরও বিগত ১৭ বছর আমি এলাকা ছাড়ি নাই। আমি ২০০৮ সালে নির্বাচন করেছি, ২০১৮ সালে নির্বাচন করেছি।”
সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না—এমন বার্তা দিতে গিয়ে তিনি পাঞ্জাবি খুলে বুলেটপ্রুফ জ্যাকেট প্রদর্শন করেন। এতে উপস্থিত নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার উদ্বেগ তুলে ধরে ভোটারদের সহানুভূতি আকর্ষণের চেষ্টা করছেন বিএনপি প্রার্থীরা। গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এস এম জিলানী ইতিমধ্যে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন।

এদিকে, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা বা হুমকির অভিযোগ উঠেছে বিভিন্ন স্থান থেকে। এমন প্রেক্ষাপটে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন দলীয় নেতারা। তবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে এ ধরনের অভিযোগকে ‘প্রচারণার কৌশল’ বলে মন্তব্য করা হচ্ছে।
এস এম জিলানীর এই ভাইরাল ভিডিও সামাজিক মাধ্যমে হাজার হাজার বার দেখা হয়েছে। নির্বাচনী মাঠে এ ধরনের ঘটনা ভোটের গতি-প্রকৃতি কতটা প্রভাবিত করবে, সেটি এখন দেখার বিষয়।

আসন্ন নির্বাচনে গোপালগঞ্জসহ সারাদেশে বিএনপির প্রচারণা জোরদার হয়েছে। ফেব্রুয়ারির ভোটে কী ফলাফল আসে, সময়ই বলবে।

সূত্র: ঝলক২৪ টিম

খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন

Pages