যদি ছবিতে প্রথমেই ঠোঁটটি আপনার চোখে পড়ে
তাহলে আপনি সংবেদনশীল ও আবেগপ্রবণ স্বভাবের। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বা তর্কে জড়াতে পছন্দ করেন না। জীবনে শান্তিপূর্ণ পরিবেশ ও মানসিক স্বস্তিকেই আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
আপনি সহজেই সমঝোতায় পৌঁছাতে পারেন, তবে দুমুখো বা ভণ্ড মানুষ আপনার সহ্য হয় না। আপনার কাছে সততা ও সরলতাই যেকোনো সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি।
প্রথমে যদি পাতা চোখে পড়ে
অন্যদিকে, ছবিটি দেখার সময় যদি আপনার চোখ
আগে পাতাটিকে ধরে, তবে আপনি মানুষদের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারেন এবং
বন্ধুত্ব গড়ে তুলতে দক্ষ। চারপাশের মানুষ আপনাকে উষ্ণ ও বন্ধুসুলভ ভাবলেও,
ভেতরে ভেতরে আপনি বেশ সতর্ক।
অতীতের কিছু অভিজ্ঞতা আপনাকে সহজে কাউকে বিশ্বাস করতে দেয় না। তবে একবার কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে, আপনি তা থেকে সহজে সরে আসেন না।
মিয়া ইয়িলিনের মতে, ছবিতে যে আকারটি প্রথম চোখে পড়ে, সেটিই আপনার চরিত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরে। যারা পাতাটি আগে দেখেছেন, তারা সাধারণত বন্ধুসুলভ হলেও একগুঁয়ে। আর যারা ঠোঁট আগে দেখেছেন, তারা শান্তিপ্রিয়, সংবেদনশীল ও সরলতাবাদী।
সূত্র: ডেইলি মেইল
খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন
