বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে মির্জা ফখরুলের পদত্যাগ
বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রিত্বও ছেড়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। প্রার্থী ঘোষণার পরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। আজ দুপুরেই নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
মির্জা ফখরুল ২০১১ সাল থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে দলের সংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতা এখন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
মির্জা ফখরুল পদত্যাগ, বিএনপি মহাসচিব, রাষ্ট্রপতি প্রার্থী, স্থায়ী কমিটি, তারেক রহমান
সূত্র: ঝলক২৪ টিম
খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন
