দায়িত্ব থেকে বিদায় নিচ্ছে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন। নতুন কমিটি ঘোষণার আগে তাদের নেতৃত্বের অধ্যায় শেষ হচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকালে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে লেখেন, ‘আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়। পদ থেকে বিদায় নেওয়া যায়; আদর্শ থেকে নয়, ভালোবাসা থেকে নয়, সহযোদ্ধাদের কাছ থেকে নয়।’ তিনি বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন। একটি দীর্ঘ, কঠিন ও গৌরবের অধ্যায়ের সমাপ্তি ঘটছে।
এর আগে বৃহস্পতিবার রাতে গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা। সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও ফেসবুকে পোস্ট দিয়ে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তির ইঙ্গিত দেন এবং নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।
২০২৪ সালের মার্চে দায়িত্ব নেওয়া এই কমিটির মেয়াদ শেষের পথে। নতুন কেন্দ্রীয় কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে বলে সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন।
ছাত্রদল সভাপতি, রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দীন নাছির, পদত্যাগ, নতুন কমিটি
সূত্র: ঝলক২৪ টিম
খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন
